ঢাকাWednesday , 4 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফুটবলে ঈশ্বরীপুরকে হারিয়ে ফাইনালে হাজিপুর


November 4, 2020 10:19 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে শোভনালী ইউনিয়নের সরাফপুরে ২য় স্বর্গীয় কার্তিক চন্দ্র দাশ স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্টের ২য় খেলায় ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-৪ গোলে হারিয়ে হাজীপুর ইয়াং স্টার ক্লাব ফাইনালে উন্নীত হয়েছে। বুধবার (০৪ নভেম্বর) বিকালে সরাফপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে সরাফপুর অগ্রণী যুব সংঘের আয়োজনে বিশিষ্ট শিল্পপতি রাজ্যেশ্বর দাশের পৃষ্ঠপোষকতায় ও শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরাপপুর অগ্রণী যুব সংঘের সভাপতি সঞ্জয় কুমার দাশের সার্বিক ব্যবস্থাপনায় এ খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এ খেলায় নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারেও হাজিপুর ইয়াংস্টার ক্লাব ৪-৩ গোলো ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন কবির হোসেন। সহকারী রেফারি ছিলেন অহিদুজ্জামান বাবলু ও এ রাহুল সরকার। আগামী ৯ নভেম্বর ফাইনালে হাজীপুর ইয়াংস্টার ক্লাব ও সাতক্ষীরা বিউটি খেলাঘর ফুটবল একাদশ মোকাবেলা করবে। মাঠে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আজহারুল ইসলাম, ইউপি সদস্য ও সরাফপুর অগ্রণী যুব সংঘের সাধারণ সম্পাদক আলমঙ্গীর হোসেন, ইউপি সদস্য আব্দুল আজীজ, আব্দুল হান্নান পাঁড়সহ শত শত দর্শকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।