ঢাকাWednesday , 4 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাল থেকে অনুমতি মিলছে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের


November 4, 2020 10:15 pm
Link Copied!

হুদা মালী, গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : দীর্ঘ ২২ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (০৫ নভেম্বর) থেকে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণে জেলেদের সুন্দরবনে প্রবেশের অনুমতি মিলেছে। বুধবার (০৪ নভেম্বর) বুড়িগোয়ালিনী বন বিভাগ সূত্রে এ তথ্য পাওয়া গেছে। সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের অনুমতি পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছেন উপক‚লীয় জেলেরা। বন বিভাগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা আশপাশের উপক‚লীয় জেলেরা ৫ নভেম্বর সকাল থেকে সুন্দরবনের বুড়িগোয়ালিনী ফরেস্ট রেঞ্জের স্টেশন অফিস থেকে নৌকা ও ট্রলারসহ নির্দিষ্ট পরিমাণ রাজস্ব জমা দিয়ে মাছ-কাঁকড়া আহরণের অনুমতিপত্র (বিএলসি) সংগ্রহ করতে পারবেন। মাছ ও কাঁকড়া আহরণের জন্য স্টেশন অফিস থেকে বিএলসি (অনুমতি) নেওয়া জেলেরা সুন্দরবনের নদী-খালে বিভিন্ন প্রজাতির মাছ আহরণ করতেও পারবেন। বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জানান, ‘বৃহস্পতিবার থেকে মাছ ও কাঁকড়া আহরণের জন্য জেলেদের অনুমতি দেওয়া হচ্ছে। তবে জেলেরা সুন্দরবনে মাছ ও কাঁকড়ার বাইরে অন্যকিছু শিকার করতে পারবে না। কেউ যদি মাছ-কাঁকড়া আহরণের পাস নিয়ে সুন্দরবনে অবৈধ কাজের ঘাটি বানানোর চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।