ঢাকাMonday , 2 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত


November 2, 2020 9:47 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস যথাযথ ভাবে পালিত হয়েছে। সাতক্ষীরা সুন্দরবন বøাড ডোনেশন সোসাইটি দিবসটি উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান ও আলোচনা সভার আয়োজন করে। সোমবার (০২ নভেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা সদর হাসপাতাল হলরুমে আলোচনা সভায় সাতক্ষীরা সুন্দরবন বøাড ডোনেশন সোসাইটির সভাপতি ডা: ইসরাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: হুসাইনের সাফায়াত। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার তৈবুর রহমান গালিব, সুন্দরবন বøাড ডোনেশন সোসাইটির উপদেষ্টা মো. কাওছার আলী। এ সময় সদর হাসপাতালের প্যাথোলজিস্ট রবীন্দ্রনাথ ঘোষ, সুবিন্দ মজুমদার, সুন্দরবন বøাড ডোনেশন সোসাইটির তত্ত¡াবধায়ক মহিবুল্লা, নার্সিং সুপারভাইজার শেফালী রানী প্রমুখ উপস্থিত ছিলেন। সিভিল সার্জন ডা: হুসাইনের সাফায়াত বলেন, ‘রক্তদান একটি মহৎ কাজ। সবাই রক্ত দান করে না। তবে সুস্থ ও সমর্থ ব্যক্তি রক্তদানে এগিয়ে আসা উচিত। রক্ত দিলে শরীর ভাল থাকে। রক্তদানে শরীররে কোন ক্ষতি করে না’। অনুষ্ঠানে ১২ জন ব্যক্তি মুমূর্ষু রোগীর জন্য রক্ত দান করেন এবং সাতক্ষীরা বøাড ডোনেশন সোসাইটির উপদেষ্টা কওছার আলী মরণোত্তর চক্ষুদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।