ঢাকাMonday , 2 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা


November 2, 2020 9:52 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বিশ্ব হাত ধোঁয়া দিবস, জাতীয় স্যানিটেশন দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ নভেম্বর) সকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদের হাইসাওয়া এসডিসি প্রকল্পের আওতায় ‘উন্নত স্যানিটেশন নিশ্চিত করি করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি’ দিবসটির এ প্রতিপাদ্যকে সামনে রেখে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৪র্থ ও ৫ম শ্রেণির ২০ শিক্ষার্থী। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব প্রভাষ চন্দ্র, ইউপি সদস্য শাহিনুর ইসলাম, ইন্দ্রানী সরকার, তারিকুল আওয়াল, সন্তোষ মন্ডল, সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা পরেশ অধিকারী প্রমুখ। অনুষ্ঠানে স্বাস্থ্যসম্মতভাবে হাত ধোয়া শেখানো হয় এবং সর্বশেষ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে গাছের চারা ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।