নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুরে অগ্নিকান্ডে দু’টি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, উত্তর শ্রীপুর মালিপাড়ায় অবস্থিত মৃত তোরাব্দি গাজীর ছেলে কাশেম গাজীর বাড়িতে শনিবার বিকেলে শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই দু’টি বাড়ি পুড়ে গেছে। অগ্নিকান্ডের ঘটনায় আনুমানিক দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে গৃহকর্তা জানিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
