ঢাকাThursday , 29 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক আর নেই


October 29, 2020 9:43 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : সদর উপজেলার বল্লী ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত আব্দুর সোবাহান গাজীর পুত্র সাবেক ব্যাংকার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার সিদ্দিক (৬৫) আর নেই। তিনি দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকাল সাড়ে ৪ টায় ইন্তেকাল করেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। বৃহস্পতিবার জোহর বাদ মরহুমের নামাজের জানাজার পরে সাতক্ষীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়ের হোসেনের নেতৃত্বে সদর থানা পুলিশের পরিদর্শক বিপ্লব কান্তি বড়ুয়া সহ একদল চৌকস পুলিশ সদস্যরা রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। জানাজার নামাজে অংশগ্রহণ করেন সদরের সাবেক কমান্ডার হাসানুজ্জামান, কলারোয়ার সাবেক কমান্ডার আব্দুল গফ্ফার, স্থানীয় মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চয়ে, নিছার আলী, আব্দুর রহমান, আঃ কাদের, মোসলেম আলী, ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শেখ খায়রুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।