প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা পৌর ভূমিহীন সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন, জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো. কওছার আলী। বক্তব্য রাখেন, জেলা ভূমিহীন সমিতির সিনিয়র সহ-সভাপতি গোলাম রসুল, সহ-সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, যুগ্ম সম্পাদক আদিত্য মল্লিক, মো. শাহজাহান আলী, মো. ইব্রাহিম ফকির, এস এম রবিউল ইসলাম, মোমিন হওলাদার, দপ্তর সম্পাদক বাবলু হাসান, শাহিদা আক্তার ময়না, শরিফা আছাদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি শেখ শওকত আলী।
অনুষ্ঠানে বক্তারা সকল উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের তালিকা তৈরি করার জন্য ভূমিহীন নেতৃবৃন্দের নিকট থেকে তালিকা নেওয়ার আহŸান জানিয়ে বলেন, সাতক্ষীরার বিভিন্ন স্থানে হাজার হাজার বিঘা খাস সম্পত্তি ভূমি-দস্যুরা বছরের পর বছর ভোগদখল করে আসছে। তাদের নিকট থেকে জমি উদ্ধার করে ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দিতে হবে। সাতক্ষীরা শহরের বোসপাড়া এলাকায় ৪০ বছর ধরে বসবাসরত ভূমিহীনদের ডিসিআর বাতিল পূর্বক চিরস্থায়ী বন্দোবস্ত দিতে হবে। তাদের বিরুদ্ধে প্রশাসনের সিদ্ধান্ত দ্রæত পরিবর্তন করে ভূমিহীনদের পাশে থাকার অনুরোধ জানান। এছাড়া সাতক্ষীরায় ভূমিহীন অসহায় মানুষদের স্বার্থ রক্ষায় সাতক্ষীরার ৪টি আসনের মাননীয় সংসদ সদস্য মহোদয়দের ভূমিহীনদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে একাত্মতা ঘোষণা করে পাশে থাকার আহŸান জানান বক্তারা।
সম্মেলনে সর্ব সম্মতিক্রমে আশরাফুল গাজীকে সভাপতি, ফজলুর রহমানকে সাধারণ সম্পাদক, শহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা পৌর ভূমিহীন সমিতির কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি পৌর সভার ৯টি ওয়ার্ডের কমিটি গঠন করে দ্রæত জেলা কমিটিকে অবহিত করবেন।
