ঢাকাTuesday , 27 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার এক


October 27, 2020 9:07 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : কালিগঞ্জের সাতপুর এলাকা থেকে দেড় কেজি গাঁজাসহ অশোক দাস (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার অশোক দাশ সদর উপজেলার বাবুলিয়া এলাকার মৃত নিরাপদ দাসের ছেলে। সোমবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ (সাতক্ষীরা সিপিসি-১) এর সিনিয়র এএসপি মো. বজলুর রহমানের নেতৃত্বে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মামলার আলামত ও জব্দকৃত মালামালসহ আসামিকে মঙ্গলবার (২৭ অক্টোবর) কালিগঞ্জ থানায় ২৭ নং মামলা দায়ের করা হয়। র‌্যাব-৬ (সাতক্ষীরা সিপিসি-১) এর এএসপি মো. বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।