ঢাকাMonday , 26 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজয়া দশমীতে বিভিন্ন পূজা মন্ডপে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ


October 26, 2020 9:16 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিজয়া দশমীতে করোনা পরিস্থিতিতে উপেক্ষা করে সাতক্ষীরার বিভিন্ন পূজা মÐপ পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সদর ইউনিয়নের ধুলিহর, ব্রহ্মরাজপুর বিভিন্ন সার্বজনীন পূজা মÐপ পরিদর্শন ও তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। করোনা কালের এই দুর্গা পূজায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের কাছে পেয়ে সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ উচ্ছ¡াসিত হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি এভাবে বজায় রাখতে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে পাশে চান তারা। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলামের নেতৃত্বে পূজা মÐপ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের নেতা আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক মনিরুল হোসেন মাসুম, দপ্তর সম্পাদক উপাধাক্ষ শাহাজান সিরাজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মোনায়েম, সদস্য লোকমান মিয়া, আজহারুল ইসলাম, যুবলীগ নেতা জি এম ওয়াহিদ পারভেজ, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাবেক ছাত্রনেতা তানভীর কবীর রবিন, জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম সহ ছাত্রলীগের ও যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।