খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের খাজরা বাজার সার্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রীমদ্ভগবতপাঠ ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকাল ৩ টায় অভিশন যুব সংঘের আয়োজনে খাজরা বাজার সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষ্যে ১ দিন ব্যাপী শ্রীমদ্ভগবত পাঠ ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শ্রীমদ্ভগবত পাঠ ও ধর্মীয় আলোচনা করেন বড়দলের শ্রীশ্রী মদন গোপাল আশ্রম ও শ্রীশ্রী জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ নিরঞ্জন গোস্বামী ও তার দল। এ সময় শ্রীমদ্ভগবত পাঠ ও ধর্মীয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন খাজরা ইউপি প্যানেল চেয়ারম্যান জালাল মোড়ল, সাবেক ইউপি চেয়ারম্যান মোবারক আলীর ছেলে রবিউল ইসলাম, খাজরা বাজার সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি শিবপ্রসাদ মন্ডল, প্রোফেসর হিরন্ময় মন্ডল, বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল প্রমুখ। এ দিন খালিয়া, রাউতাড়া, পিরোজপুর, দূর্গাপুর, খাজরাসহ আশপাশের এলাকা হতে শত শত নারী-পুরুষ ভগবত আলোচনা শোনেন।
