ঢাকাSunday , 25 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


October 25, 2020 8:59 pm
Link Copied!

পাটকেলঘাটা প্রতিনিধি : ‘সবার জন্য সবসময় বিশ্বস্ত সেবার বন্ধনে’ এই শ্লোগানে পাটকেলঘাটায় ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ব্যাংকের পাটকেলঘাটা শাখায় কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। পাটকেলঘাটা শাখার ব্যবস্থাপক ভিএভিপি মো. জাফর ইকবালের সভাপতিত্বে ও পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা পল্লীবিদ্যৎ অফিসের এজিএম (ফাইনান্স) ফরজ আলী, চিফ অ্যাকাউন্টেন্ট রেজানুল ইসলাম, পাটকেলঘাটা কলেজের প্রভাষক ও সাংবাদিক নাজমুল হক, ব্যাংকের সেকেন্ড ম্যানেজার শাকিল আহমেদ, শিক্ষক সাইফুল ইসলাম, আনন্দ টিভির জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান, বিশিষ্ট ব্যবসায়ী অহিদুর রহমান, গোবিন্দ সাধু, কেশব সাধু, তরিকুল ইসলাম, সাংবাদিক হামিদুল ইসলাম, আল মামুন, মিনহাজ মুনমুন সহ শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।