দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও নগদ অর্থ প্রদান করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। রবিবার (২৫ অক্টোবর) মহা নবমীতে সকাল থেকে দিন ব্যাপী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন, মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও ব্যক্তিগত ভাবে নগদ অর্থ প্রদান করেন তিনি। এ সময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবির, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব হুমায়ুন কবির হীম সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
