ঢাকাSunday , 25 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগরে কেন্দ্রীয় জাপা নেত্রীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন


October 25, 2020 9:03 pm
Link Copied!

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও আসন্ন নির্বাচনে কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সাফিয়া পারভীন। রবিবার (২৫ অক্টোবর) বিকেলে প্রায় ৪ শতাধিক মোটরসাইকেল সহ শোভাযাত্রার মাধ্যমে কর্মী সমর্থকদের নিয়ে পূজা মন্ডপ পরিদর্শন করেন ও সনাতন ধর্মাবলম্বী মানুষের সাথে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা ও মতবিনিময় করেন। পরিদর্শনকালে তার সফর সঙ্গী হিসাবে ছিলেন কৃষ্ণনগর ইউপি সদস্য নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, জবেদ আলী, আফসার আলী সহ শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিকাল ৫ টায় বিষ্ণপুর ইউনিয়নের কোমরপুর সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় কোমরপুর সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ কমিটির সভাপতি তাপস মজুমদার, সাধারণ সম্পাদক শম্ভু কর্মকার, নেঙ্গী পূজা মন্ডপ কমিটির সভাপতি শরস কুমার সরকার, সাধারণ সম্পাদক সুধীর কৃষ্ণ মন্ডল, কৃষ্ণনগর সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ মন্ডপ কমিটির সভাপতি দীপক কুমার হালদার, সাধারণ সম্পাদক ডা. সুশান্ত কুমার ঘোষ সহ সকল পূজা মন্ডপ কমিটির সদস্যবৃন্দ পৃথক পৃথক স্থানে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।