নিজস্ব প্রতিনিধি : দুর্গাপূজা উপলক্ষে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আম্পানে বিধ্বস্ত আশাশুনির শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে নাকতাড়া কালীবাড়ি দুর্গা মন্দির প্রাঙ্গণে উপজেলার বাইনতলা গ্রামের চাকুরিজীবী পরিষদের নেতৃবৃন্দের আয়োজনে এ বস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, বাইনতলা গ্রামের অস্ট্রেলিয়া প্রবাসী প্রকৌশলী স্বপন কুমার গাইন, অধ্যাপক অমল কুমার, বিশিষ্ট চিকিৎসক ডা. সুশঙ্কর মন্ডল, ইন্সপেক্টর নিশিকান্ত সরকারসহ বাইনতলা গ্রামের এক ঝাঁক নিবেদিত সমাজসেবকবৃন্দ। এদিন শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নের কলিমাখালী ও কোলা গ্রামের অসহায় শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
