ঢাকাSaturday , 24 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে কৃষক সংলাপ


October 24, 2020 8:46 pm
Link Copied!

শ্যামনগর অফিস : শ্যামনগরে কৃষক সমাবেশে কৃষকদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় সদর ইউনিয়ন পরিষদ হল রুমে বে-সরকারি সংস্থা নবলোক এ অনুষ্ঠানের আয়োজন করে। সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান এস এম জহুরুল হায়দার বাবুর সভাপতিত্বে অতিথি ছিলেন-উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবুল হাসনাত, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. জহিরুল ইসলাম, ইউপি সচিব আমিনুর রহমান, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জি এম মাহফুজুর রহমান, ব্রজেন্দ্রনাথ রায়, নবলোক এর প্রকল্প কর্মকর্তা মো. আবু কাসেদ, প্রকল্প সমন্বয়কারী আব্দুল গফুর, প্রকল্প ফ্যাসিলিটেটর মো. কাজী হাসিবুল হাসান ও নাছিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। কৃষক সমাবেশে নবলোক এর জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় জনগণের অভিযোজন স্বক্ষমতা বৃদ্ধিতে নাগরিক সমাজ ও সরকারী প্রতিষ্ঠান সমূহকে শক্তিশালী করণ প্রকল্পের নারী ও পুরুষ কৃষকের ভূমিকা নিয়ে নারী কৃষকগণ তাদের এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে আলোচনায় অংশ গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।