ঢাকাSaturday , 24 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মেয়র পদপ্রার্থী আয়েশা সিদ্দিকার উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ


October 24, 2020 9:06 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : জেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী আয়েশা সিদ্দিকার উদ্যোগে করোনা মোকাবেলায় মন্দিরে প্রতিমা দর্শণার্থীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ৩ টায় সাতক্ষীরা সদর সার্বজনীন পূজা মন্দিরে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সাতক্ষীরা সদর সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি গৌর চন্দ্র দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেত্রী ও পৌর মেয়র পদপ্রার্থী আয়েশা সিদ্দিকা। বিশেষ অতিথি ছিলেন, মন্দিরের পূজা উদযাপন কমিটির আহŸায়ক দীনবন্ধু মিত্র, সচিব ভৈরব কর্মকার ও যুগ্ম সচিব বলাই দে। এ সময় পূজা উদযাপন কমিটির সদস্য মনোরঞ্জন কর্মকার, অ্যাড. দূর্গাপদ সরকার, পৌর ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ইসলাম, ২নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সোহেল গাজী, সুজন হোসেন, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সেলিনা আক্তার পুতুল, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা ইব্রাহীম খলিল সহ ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।