ঢাকাSaturday , 24 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে শিক্ষা উপকরণ ও বস্ত্র বিতরণ


October 24, 2020 9:30 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্ম জাগরণী সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ ও বস্ত্র বিতরণ প্রদান করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকাল ৫টায় সনাতন ইয়ুথ ফাউÐেশনের সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী গাজীরহাট সার্বজনীন দুর্গা মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের সভাপতি রিপন ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীরহাট সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি শরৎ ঘোষ, সাধারণ সম্পাদক অজয় ঘোষ, কোষাধ্যক্ষ বলরাম স্বর্ণকার। ব্রজেন্দ্র মÐলের উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন সংঘের সভাপতি কানাই লাল মন্ডল, সম্পাদক কার্ত্তিক সরকার, কোষাধ্যক্ষ প্রশান্ত মিস্ত্রী, প্রভাষক বরুন মল্লিক, মৃত্যুঞ্জয় ঢালী, সুশান্ত দাশ, স্বপন সরকার, সহাদেব মন্ডল, বিষ্ণু মন্ডল, মেঘনাথ, হরেন সরকার, সংঘের উপদেষ্টা বাসুদেব সরকার প্রমুখ। অনুষ্ঠানে সনাতন ধর্ম জাগরণী সংঘের সম্মাননা ক্রেস্ট, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও বস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।