ঢাকাThursday , 22 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শুরুর আগেই শেষ কালিগঞ্জের ভূঁই ফোড় আর্থিক প্রতিষ্ঠান


October 22, 2020 10:19 pm
Link Copied!

শাওন আহম্মেদ সোহাগ, কালিগঞ্জ : কালিগঞ্জে ভূঁই ফোড় আর্থিক প্রতিষ্ঠানটি সিল গালা করে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নির্দেশে তিনি সোনার বাংলা ব্যাংক নামের আর্থিক প্রতিষ্ঠানটির দরজার তালা সীলগালা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল বলেন, একটি প্রতারক চক্র অনুমোদনহীনভাবে উপজেলার নলতা ইউনিয়ন পরিষদ মোড়ে সোনার বাংলা ব্যাংকের শাখা স্থাপন করে। চক্রটি অর্থিক প্রতিষ্ঠান ব্যাংকের মতোই তারা লেনদেন করবে বলে এলাকায় প্রচার প্রচারনাও চালিয়ে আসছিলো। তারা ঘোষনা করে চলতি মাসের শেষ তারিখ থেকেই ‘‘সোনার বাংলা ব্যাংক’’ নামক প্রতিষ্ঠান ব্যাংকিং কার্যক্রম শুরু করতে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে তিনি বিষয়টি জানতে পারেন।
প্রতারণার বিষয়টি তিনি নিশ্চিত হয়েই সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হন এবং ব্যাংকটি সিলগালা করেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক তার ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, আগামি ২৬ অক্টোবর বহু সম্মানিত ও উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের মাধ্যমে সোনার বাংলা ব্যাংক নলতা শাখার উদ্বোধন করার পরিকল্পনা ছিল। বিষয়টি জানার পর খোঁজ-খবর নিয়ে দেখি ওই নামে বাংলাদেশে কোন ব্যাংকের অনুমোদন নেই। এরপর সন্ধ্যার দিকে যেয়ে ব্যাংকটি সিলগালা করেছি। তিনি আরো বলেন, যদি কোন ব্যক্তি ইতিমধ্যে ওই ব্যাংকের প্রতারণার শিকার হয় তাহলে তাদের আইনের আশ্রয় নেওয়ার অনুরোধ করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।