ঢাকাThursday , 22 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা


October 22, 2020 9:51 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) জেলা শাখার আয়োজনে শহরের কামালনগরস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে খুলনা বিভাগীয় টিমের নির্দেশে সাতক্ষীরা জেলার আওতাধীন ৯ টি ইউনিট কমিটি গঠনের লক্ষ্যে তথ্য উপাত্ত সংগ্রহের জন্য কেন্দ্রীয় কমিটি হতে প্রেরিত নির্দিষ্ট তথ্য উপাত্ত ফরম বিতরণ করার লক্ষ্যে এবং ০৯(নয়) টি ইউনিট কমিটির ফরম বিতরণ, সংগ্রহ, যাচাই বাছাই পূর্বক বিভাগীয় টিমের নিকট নির্ভুল ফরম জমা দানের লক্ষ্যে একটি উপ কমিটি গঠন করা হয়। উক্ত উপ-কমিটি ২৯ অক্টোবর হতে ০৯ নভেম্বর পর্যন্ত কেন্দ্রীয় কমিটি প্রেরিত নির্দিষ্ট ফরম বিতরণ করবে। উক্ত প্রেরিত ফরম ১৫নভেম্বর২০২০ইং তারিখের মধ্যে উপ-কমিটির নিকট জমা দিতে হবে। উপ- কমিটির নেতৃবৃন্দ হলে টিম প্রধান আনারুল ইসলাম, সদস্য যথাক্রমে আসলাম পারভেজ শাহীন, মো. জাহাঙ্গীর কবীর পল্টু, আবুল রাশেম ভূট্টো, আব্দুল করিম, তরিকুল ইসলাম শামীম, মোজাফ্ফার রহমান তুহিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।