ঢাকাWednesday , 21 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিশু ধর্ষণের অভিযোগ


October 21, 2020 9:49 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সদর উপজেলার উত্তর পাথরঘাটা গ্রামে তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (২১ অক্টোবর) বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি ওই গ্রামের বাবুল শেখের ছেলে আলী শেখ (১৭) বর্তমানে পলাতক রয়েছে। ওই স্কুল ছাত্রীর বাবা জানান, ‘পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়–য়া তার শিশু কন্যাকে বেলা ১১ টার দিকে বাড়ির উঠানে খেলা করার সময় একই গ্রামের প্রবাসী বাবলু শেখের ছেলে আলী শেখ তাকে খাবার খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর তাকে ঘরে মধ্যে নিয়ে দরজা বন্ধ করে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে’। তিনি আরও জানান, ‘ধর্ষণের পর তার মেয়ে খুবই অসুস্থ অবস্থায় বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। এরপর আমার স্ত্রী আমাকে মোবাইল ফোনে বিষয়টি জানানোর পর আমি দ্রæত বাড়িতে গিয়ে আহত অবস্থায় আমার শিশু কন্যাকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করি। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে’। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বোরহান উদ্দীন জানান, ‘এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।