নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপকরণ বিতরণ করা হয়। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি এবিএম মোস্তাকিম। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইল চেয়ার, ২ জনকে শ্রবণ যন্ত্র, একজনকে ক্রেস ও ৭ জনকে চশমা প্রদান করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
