ঢাকাTuesday , 20 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে জলবায়ু ট্রাস্টের ঘর দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ


October 20, 2020 9:49 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে জলবায়ু ট্রাস্টের ঘর দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের আব্দুল খালি গ্রামের মোহাম্মদ হোসেন আলীর ছেলে সাইদুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, জলবায়ু ট্রাস্টের প্রাকৃতিক দুর্যোগ রোধ ও পুনর্বাসন প্রকল্পের আওতায় ২০১৯ সালের জানুয়ারিতে উপজেলা ধলবাড়িয়া ইউনিয়নের আব্দুল খালি গ্রামের মৃত রুপ গাজীর ছেলে হোসেন আলী গাজী (৬৫), একই গ্রামের সহর আলী গাজীর ছেলে কাসেম আলী (৬০) ও মৃত ঝড়ো গাজীর ছেলে সামাদ আলী গাজী (৫২) সহ এলাকার সাধারণ মানুষের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর পুনর্বাসন প্রকল্পের ঘর দেয়ার নাম করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের সামছুদ্দিন গাজীর ছেলে শহিদুল ইসলাম’র (৩০) বিরুদ্ধে। শহিদুল ইসলাম ক্ষমতাসীন দলের ভয় দেখিয়ে নিরীহ মানুষের কাছ থেকে প্রতারণা সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত বলে ভুক্তভোগীরা জানান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল জানান, ‘লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে’। এ ব্যাপারে জানার জন্য অভিযুক্ত শহিদুল ইসলামের ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিক বার ফোন করেও সেটি বন্ধ পাওয়া যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।