ঢাকাTuesday , 20 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের বদলির দাবিতে মানববন্ধন


October 20, 2020 9:51 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তানজিয়ারা খাতুনের বদলির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা বিআরডিবির চেয়ারম্যান গাজী জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমবায় সমিতির কালিগঞ্জ শাখার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গোলাম বারি, সাবেক বিআরডিবি চেয়ারম্যান ডা. আব্দুল কাদের, সাবেক ভাইস চেয়ারম্যান শেখ লুৎফর রহমান প্রমুখ। কর্মসূচিতে বক্তারা বলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তানজিয়ারা খাতুন দীর্ঘদিন যাবৎ নিয়ম বহির্ভূতভাবে কার্যক্রম পরিচালনসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে। যার ফলে পল্লী উন্নয়ন অফিসের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন হচ্ছে বলে তারা জানান। মানববন্ধন শেষে উপজেলা বিআরডিবি চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।