ঢাকাTuesday , 20 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইঁদুর মারার ফাঁদে পড়ে কৃষক নিহত


October 20, 2020 9:45 pm
Link Copied!

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের রমজাননগর গ্রামে ইঁদুর মারার বিদ্যুৎ ফাঁদে স্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত কৃষক ওই গ্রামের মৃত অবিলাস মন্ডলের পুত্র সুধান্য মন্ডল (৫৫)। নিহতের পরিবার সূত্রে জানা যায়, সুধান্য তার নিজের সবজি বাগান ইঁদুরের হাত থেকে রক্ষা করার জন্য বিদ্যুৎ সংযোগের তারের মাধ্যমে ইঁদুর মারে। প্রতিদিনের ন্যায় সোমবার রাতে সবজি বাগানে বিদ্যুৎ সংযোগ দিয়ে বাড়ি যায়। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৭ টার দিকে সুধান্য তার স্ত্রীকে বিদ্যুৎ সংযোগ বন্দ করতে বলে সবজি বাগানে যায়। তার স্ত্রী বিদ্যুৎ সংযোগ বন্দ করার আগেই সে সবজি বাগানে গেলে বিদ্যুৎ সংযোগের তারের সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সে। সুধান্য মৃত্যুকালে মাতা, স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।