ঢাকাTuesday , 20 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে শিশু অনুসন্ধান কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন


October 20, 2020 9:34 pm
Link Copied!

শ্রীঊলা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’ ২০২০ থেকে বাদ পড়া শিশু অনুসন্ধান কার্যক্রম পরিদর্শন করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে তিনি উপজেলার আম্পানে প্লাবিত শ্রীউলা ইউনিয়নের বিভিন্ন বাড়িতে গিয়ে কোমলমতি শিশুদের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়া থেকে বাদ পড়েছে কিনা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি অভিভাবকদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মূল্যবান পুষ্টি বার্তা প্রচার করেন এবং শ্রীউলার স্বাস্থ্যসেবা কার্যক্রম দেখেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকার, জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক জগদীশ হালদার, স্বাস্থ্য ও পুষ্টি পরিদর্শিকা শীলা রায়, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মাহবুবুর রহমানসহ স্বাস্থ্য ও স্বেচ্ছাসেবী কর্মীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।