ঢাকাSunday , 18 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রাণ সায়র পাড়ের গাছ প্রকাশ্যে নিলাম সম্পন্ন


October 18, 2020 10:18 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা প্রাণ সায়ের খালের উভয় পাশে বন বিভাগ প্রদত্ত তালিকা অনুযায়ী মার্কিংকৃত ৩শ’ ২৯টি গাছ প্রকাশ্যে নিলাম বিক্রয় সম্পন্ন হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী প্রকাশ্য এই নিলামের ডাক পরিচালনা করেন। এ সময় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, সদর ভূমি কর্মকর্তা মো. আসাদুজ্জামান, শহর সমাজসেবা অফিসার শেখ সহীদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রকাশ্যে অনুষ্ঠিত এ নিলামে সর্বোচ্চ ৩ লক্ষ ৭৬ হাজার টাকা ডাকে গাছ ক্রয় করেন আধুনিক ফার্নিচারের পক্ষে মো. মিজানুর রহমান। আগামী ৭ দিনের মধ্যে সরকারি কাজের সহযোগিতার লক্ষে এ গাছগুলো দ্রæত অপসারণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।