ঢাকাSaturday , 17 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বোয়ালিয়া দারুস সালাম মসজিদ কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন


October 17, 2020 9:28 pm
Link Copied!

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি : কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা সংলগ্ন বোয়ালিয়া দারুস সালাম মসজিদ কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার বোয়ালিয়ায় দারুস সালাম মসজিদ কমপ্লেক্সের নির্ধারিত জমিতে এ ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়। বোয়ালিয়া ইউনাইটেড কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল। এ সময় সাবেক ইউপি সদস্য মোজাফফর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল হক, লাঙ্গলঝাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাও. দেলদার রহমান, হাফেজ ইউনুস আলী, সমাজ সেবক আলফাজ আলী, কবিরুজ্জামান, শফিকুল ইসলাম গাজী, ওয়াজেদ আলী সানা, ইজদান আলী গাইন, ফারুক হোসেন গাজী, মো. হাসানুজ্জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বোয়ালিয়া দারুস সালাম মসজিদ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সেকেন্দার আহমেদ মধু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।