ঢাকাFriday , 16 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সামাজিক দূরত্বসহ নিরাপত্তার মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন করতে হবে- এমপি রবি


October 16, 2020 8:50 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের খেজুরডাঙ্গা মাঝের পাড়ায় নব-নির্মিত সার্বজনীন দুর্গা মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় খেজুরডাঙ্গা মাঝের পাড়ায় লাবসা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীমর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ নতুন সার্বজনীন দুর্গা মন্দিরের উদ্বোধন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘করোনায় পৃথিবীতে অস্থির অবস্থা বিরাজ করছে। করোনায় দেশের অনেক বরেণ্য ব্যক্তিকে আমরা হারিয়েছি। দুর্গোৎসবের সময় করোনার সংক্রমণ রোধে সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে। করোনার সংক্রমণ রোধে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে এবং নারীদের নিরাপত্তার মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজা উদযাপন করতে হবে। এসময় তিনি আরো বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন অসাম্প্রদায়িক সোনার বাংলা বাস্তবে রুপ দিয়ে চলেছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। দুর্গা পূজায় নারীদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে যুবকদের ভূমিকা রাখতে হবে। নিরাপত্তা কমিটি তৈরির মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালন করার আহŸান জানান এমপি রবি’। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, লাবসা ইউনিয়নের ইউপি সদস্য মো. আবু সাঈদ, মহিলা ইউপি সদস্য মাসুদা খাতুন, খেজুরডাঙ্গা মাঝের পাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি শংকর কুমার সরকার, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সরকার, কোষাধ্যক্ষ দিপংকর বাছাড় প্রমুখ। সদরের ১৩নং লাবসা ইউনিয়নের খেজুরডাঙ্গা মাঝের পাড়ায় এলাকাবাসীর নিজস্ব উদ্যোগে ২লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে এ নব-নির্মিত সার্বজনীন দুর্গা মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় দলীয় নেতৃবৃন্দ, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।