ঢাকাTuesday , 13 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রাসুল (সাঃ) কে কটূক্তি করার প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন


October 13, 2020 9:32 pm
Link Copied!

কাদের মহিউদ্দীন : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মহানবী (সাঃ) কে কটূক্তি, কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদে দেবহাটার ভিন্ন ভিন্ন এলাকায় মানবন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় দেবহাটার সখিপুর নারকেলি সাইক্লোন সেন্টারের সামনে স্থানীয় মুসুল্লীদের উদ্যোগে মানবন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই দাবিতে পারুলিয়া সেড় মসজিদে স্থানীয় মুসুল্লীদের আহবানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা অনতিবিলম্বে ইসলাম বিদ্বেষী যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র মিঠুন মন্ডলের ফাঁসির দাবি করেন। মানববন্ধনে শত শত স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন। একই দাবিতে পারুলিয়া সেড মসজিদে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফজলুল হক আমিনী। এদিকে দেবহাটা পুলিশের এস আই হুমায়ন কবির বাদী হয়ে মামলা দায়ের করেছেন, মামলা নং-০৬, এছাড়াও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তৎপরতা অব্যাহত রেখেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।