ঢাকাTuesday , 13 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভার্চুয়ালের মাধ্যমে দুর্যোগ সহনীয় বাসগৃহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


October 13, 2020 9:11 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ‘দুযোগ ঝুঁকি-হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভিডিও কনফারেন্সিং ভার্চুয়ালের মাধ্যমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দুর্যোগ সহনীয় বাসগৃহ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে গণ-ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন মানুষের জন্য ১৭ হাজার ৫টি দুর্যোগ সহনীয় বাসগৃহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সিং ভার্চুয়ালের মাধ্যমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দুর্যোগ সহনীয় বাসগৃহ উদ্বোধনি অনুষ্ঠানে সাতক্ষীরা প্রান্তে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মো. আব্দুল বাছেদ, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, সড়ক ও জনপদ বিভাগ সাতক্ষীরা’র নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন, জেলা সমাজসেবা অধিদফতর সাতক্ষীরা’র সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক প্রমুখ। এ সময় জেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।