বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় পানিতে ডুবে রেদওয়ান (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বলিদাদাহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেদওয়ান ওই গ্রামের টিপু মন্ডলের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে খেলা করছিল শিশু রেদওয়ান। কিছুক্ষণ পরে হঠাৎ রেদওয়ানের মা খেয়াল করে ছেলে উঠানে নেই। অনেক খোঁজা খুজির পর বাড়ির পাশের একটি পুকুরের পানিতে তাকে পাওয়া যায়। এ সময় রেদওয়ানকে পরিবারের লোকজন উদ্ধার করে দ্রæত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুটির পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য : গত এক সপ্তাহের ব্যবধানে যশোরের শার্শা উপজেলায় পানিতে ডুবে ৩ শিশুর অকাল মৃত্যু হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
