কাদের মহিউদ্দীন : দেবহাটায় গাঁজাসহ ১ জনসহ বিভিন্ন মামলায় আরও ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গাঁজা উদ্ধারের ঘটনায় দেবহাটা থানায় পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছেন। থানা সূত্রে জানা গেছে, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারি পরোয়ানা তামিল ও বিশেষ পৃথক পৃথক অভিযান পরিচালনাকালে উপজেলার শশাডাঙ্গা এলাকা থেকে জুড়োন সরকার (৬০) নামে একজনকে ৩০ গ্রাম গাঁজা সহ আটক করে। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। সে ওই এলাকার নিমাই সরকারের ছেলে। এদিকে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি জিআর-৯৮/১৮(দেব.) এর আসামি সিদ্দিক সরদার, পিতা- মৃত আবু সানা সরদার, নাজমুল গাজী, পিতা- ইব্রাহিম গাজী, উভয় সাং- খাসখামার, জিআর-৩১৮/০৪(ক) এর আসামি আমীর হোসেন, পিতা- ওয়াজেদ আলী গাজী, কাদের, পিতা-কাজল মিয়া, উভয় সাং-চালতেতলা, নন জিআর- ০১/১৬ এর আসামি ওলিউল্লাহ, পিতা- মৃত আব্দুল বারী, সাং-নারিকেলী, সর্ব থানা -দেবহাটা, জেলা- সাতক্ষীরাদের গ্রেফতার করেন। আসামিদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
