ঢাকাWednesday , 7 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ


October 7, 2020 8:38 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিটের পক্ষ থেকে ২০২০ সালের ঘূর্ণিঝড় আম্পানে শ্যামনগরে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (০৭ অক্টোবর) সকাল ১১ টায় শ্যামনগর উপজেলার নীলডুমুর ডাক বাংলা হলরুমে উপজেলার গাবুরা ইউনিয়নের ৩শ’ পরিবারের মাঝে পরিবার প্রতি ৪ হাজার ৫শ’ টাকা করে মোট ১৩ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি সৈয়দ কালাম শুভ্র, ডিআরবিডিসিএস এর পরিচালক মো. মিজানুর রহমান, রেড ক্রিসেন্টের সদস্য শেখ আব্দুর রশিদ। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ডালিম কুমার ঘোরামী, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল সহ রেড ক্রিসেন্টের অন্যান্য সদস্যগণ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রেড ক্রিসেন্টের সদস্য হারুনার রশিদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।