ঢাকাTuesday , 6 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাথরঘাটায় যুবকের আত্মহত্যা


October 6, 2020 10:29 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : সদর উপজেলার ঝাউডাঙ্গায় প্রতাপ ঘোষ (৩৫) নামের এক যুবক ঘরের আড়ার সাথে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (০৫ অক্টোবর) রাতে ইউনিয়নের উত্তর পাথরঘাটা এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত প্রতাপ ঘোষ পেশায় দুধ ব্যবসায়ী ছিলেন এবং ওই এলাকার আনন্দ ঘোষের ছেলে। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। সদর থানার অফিসার ইনচার্জ মো: আসাদুজ্জামান জানান, আত্মহত্যার খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।