ঢাকাTuesday , 6 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের উদ্বোধন


October 6, 2020 9:50 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : ৭৮ লাখ টাকা ব্যয়ে তালা উপজেলা মাগুরা ইউনিয়নের পারমাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) নতুন এ ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা ১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লা। এ সময় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাছরুবা খাতুন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার তপন দেবনাথ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রথীন্দ্র সরকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শচীন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ মোল্লা, পারমাদরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ গাইন, পারমাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী রায়সহ স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ৭৮লাখ টাকা ব্যয়ে ৪ তলা ভিত বিশিষ্ট ২য় তলা নতুন এ ভবন এর নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।