ঢাকাMonday , 5 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভা


October 5, 2020 9:36 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : “সংকটে নেতৃত্বদান, ভবিষ্যতের পুনঃ নির্মাণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গকন্ধু মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার আয়োজনে বিটিএ‘র জেলা শাখার সভাপতি মো. আবু তাহেরের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোজাফ্ফার রহমান। আলোচনা অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন, কাজীর হাট কলেজের প্রোফেসর মো. ইদ্রিস আলী, বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদরুজ্জামান, হঠাৎ গঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন, মৃর্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অলোক কুমার ঘোষ, রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, বিকে মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুল্লাহ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা মুজিব বর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের জোর দাবি জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিটিএ‘র সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও মৃর্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিশ্বজিৎ রায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।