ঢাকাSaturday , 3 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় গাছের চারা বিতরণ ও রোপণ


October 3, 2020 9:28 pm
Link Copied!

কাদের মহিউদ্দীন : দেবহাটায় উন্নত জাতের ২শ’ আম গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। শনিবার (০৩ অক্টোবর) সকাল ১০টায় সখিপুর সহ উপজেলার বিভিন্ন এলাকায় আম গাছের চারা বিতরণ ও রোপণের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সুবজ। সাবেক ছাত্রনেতা এজাজ আহম্মেদ স্বপন প্রদত্ত গাছের চারা বিতরণ ও রোপণ অনুষ্ঠানে সখিপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আকবর হোসেন, দেবহাটা উপজেলার জাতীয় শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগের দেবহাটা উপজেলা শাখার প্রচার সম্পাদক সাংবাদিক রশীদুল আলম রশীদ, পারুলিয়া ইউপি সদস্য, আওয়ামী লীগ নেতা গাজী শহিদুল্লাহ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, আসাদুল ইসলাম, সেলিম রেজা, জাহাঙ্গীর আলম, পবিত্র, আমিনুর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।