ঢাকাSaturday , 3 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ার বেতনা নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার


October 3, 2020 10:06 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : কলারোয়ার বেতনা নদী থেকে পরশ কুমার বিট (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৩ অক্টোবর) সকালে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ ¯øুইজ গেট সংলগ্ন বেতনা নদী থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহত পরশ কুমার বিট যশোর জেলার মনিরামপুর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের মৃত রশিক কুমার বিটের ছেলে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারান চন্দ্র পাল জানান, ‘স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে সকালে শাকদাহ বাজারের ¯øুইজ গেট সংলগ্ন বেতনা নদী থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়’। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ‘পরশ একজন মানসিক প্রতিবন্ধী। রাতের কোন এক সময় তিনি পানিতে নেমে আর ডাঙায় উঠতে পারেননি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।