ঢাকাWednesday , 30 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোমরা বন্দরকে আমদানি রপ্তানি মুখী বন্দর করা হবে-এমপি রবি

admin
September 30, 2020 9:25 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ভোমরা স্থলবন্দরের অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ভোমরা স্থলবন্দর প্রশাসনিক ভবনের হলরুমে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ নৌ-পরিবহণ মন্ত্রণালয় ও ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ এ সভার আয়োজন করে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতি. সচিব) এ.কে.এম তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘বাংলাদেশের স্থলবন্দর সমূহের মধ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর একটি গুরুত্বপূর্ণ বন্দর। মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে আমি এই ভোমরাতে প্রথম মুক্তিযুদ্ধের ক্যাম্প স্থাপন করি। ভোমরা স্থলবন্দরের সার্বিক উন্নয়নের স্বার্থে সকল সমস্যার সমাধান করে ব্যবসায়ীদের জন্য আমদানি-রপ্তানি মুখী বন্দর করা হবে। ভোমরা স্থলবন্দরের উন্নয়নে জমি অধিগ্রহণ করা হয়েছে। প্রয়োজনে আরো জমি অধিগ্রহণ করা হবে। ভোমরা স্থলবন্দর এলাকায় টেকসই কংক্রিটের ৩কিলোমিটার ফোর লেনের রাস্তা, হাইওয়ে পুলিশ স্টেশন, ট্রাক টার্মিনাল, আমদানীকৃত পণ্যের সংখ্যা বৃদ্ধি ও হাসপাতালসহ সার্বিক উন্নয়নের মাধ্যমে ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর হিসাবে গড়ে তোলা হবে। ভোমরা স্থলবন্দরকে আরো গতিশীল করাসহ বন্দরকে আধুনিকায়ন করা হবে। শ্রমিকদের ন্যায্য মজুরির বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। ভোমরা স্থলবন্দরের উন্নয়নের স্বার্থে ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের সকলের সহযোগিতা থাকতে হবে’। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সাতক্ষীরার উপ-পরিচালক মো. জাকির হোসেন, সড়ক ও জনপদ বিভাগ সাতক্ষীরা’র নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন, ভোমরা বন্দরের সহকারী কমিশনার (রাজস্ব) মো. আমির মামুন, ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এইচ.এম আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, ভোমরা স্থলবন্দর’র সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান, ভোমরা বন্দর আমদানি-রপ্তানি কারক সমিতির প্রতিনিধি রাম কৃষ্ণ চক্রবর্তী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ভোমরা স্থলবন্দর উপপরিচালক (ট্রাফিক) মো. মনিরুল ইসলাম। এসময় ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।