ঢাকাTuesday , 29 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে দেড় কেজি ওজনের ১০টি স্বর্ণের বার জব্দ: আটক-১

admin
September 29, 2020 9:08 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অভিযানে ১ কেজি ৫শ’ ৭০ গ্রাম স্বর্ণের বার মো. সাব্বির হোসেন (১৮) নামে একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বৈকারী বিওপির টহল কমান্ডার সুবেদার শ্রী অনিত কুমার কুন্ডু’র নেতৃত্বে বৈকারী থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়। বিজিবি জানায়, বৈকারী এলাকায় অভিযান চালিয়ে ৯৪ লক্ষ ২১ হাজার ৭শ’ ২৭ টাকা মূল্যের ০১ কেজি ৫শ’ ৭০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ মো. সাব্বির হোসেনকে আটক করা হয়। সে সদরের ছয়ঘরিয়া এলাকার হারুন অর-রশিদের ছেলে। আটককৃত আসামিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ এবং জব্দকৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, পিবিজিএম, পিএসসি, জি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।