ঢাকাTuesday , 29 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকিরের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বানভাসি মানুষের মানববন্ধন

admin
September 29, 2020 9:17 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ, শিক্ষক নিয়োগের নামে অর্থ বাণিজ্য, বন্যা দুর্গত মানুষের ত্রাণ ও সরকারি টাকা আত্মসাতসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির প্রতিবাদে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বানভাষী মানুষের ব্যানারে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় প্রতাপনগর ইউনিয়নের তালতলা বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, প্রতাপনগর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সামাদ, সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য বাবুল হোসেন, প্রতাপনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মিলন, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য হারুনার রশিদ, গাজী আরিফিন, আক্তার হোসেন, অমীর কুমার সোম প্রমুখ।
বক্তারা বলেন, এলজিএসপি, কাবিটা, কাবিখা, জলবায়ু ট্রাস্টের গৃহ নির্মাণ প্রকল্পসহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে গত নয় বছরে কোটি কোটি টাকা লুট পাট করেছেন চেয়ারম্যান জাকির। করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী প্রতাপনগরে যে সরকারি অনুদান দিয়েছেন তা অসহায় দুস্থ মানুষের মাঝে না দিয়ে তিনি স্বজনপ্রীতি করেছেন। আম্পানে ক্ষতিগ্রস্ত মানুষের বরাদ্দকৃত ত্রাণ ও নগদ টাকা লুট পাট করেছেন এই চেয়ারম্যান। বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার সাত লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন। নিজে এসএসসি পাশ হয়েও নিয়মবহির্ভূত ভাবে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হয়ে গত নয় বছরে শিক্ষক ও কর্মচারী নিয়োগ এবং এমপিও বাণিজ্যের নামে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। এ ছাড়া তার বিরুদ্ধে এক সময়ের সাঈদী মুক্ত মঞ্চ পরিচালনাকারী নাশকতা মামলার আসামিদের আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পদে বসিয়ে মুক্তিযুদ্ধের শক্তির বিরুদ্ধে অবস্থান নেয়ারও অভিযোগ রয়েছে। বক্তারা এ সময় মহা-দুর্নীতিবাজ চেয়ারম্যান জাকিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ তার চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ থেকে অপসারণের জোর দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।