ঢাকাTuesday , 29 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা থানায় জিডির সূত্রধরে মোবাইল ফোন উদ্ধার

admin
September 29, 2020 8:59 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা থানায় জিডির সূত্রধরে মোবাইল ফোন উদ্ধার করে মোবাইলের প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার অফিস কক্ষে মোবাইল মালিকের নিকট হস্তান্তর করেন। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার টিকেট গ্রামের মৃত নিরাপদ সরকারের ছেলে ভরত চন্দ্র সরকারের (জবফসর৯) মোবাইল ফোনটি হারিয়ে গেলে ০৭/০৯/২০২০ তারিখে দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরি করে। যার নং-২১৯। উক্ত জিডির পর অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই নয়ন কুমার চৌধুরী হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেন। ফোন হস্তান্তর কালে উপস্থিত ছিলেন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, ওসি তদন্ত উজ্জল কুমার মৈত্র, সেকেন্ড অফিসার এসআই নয়ন কুমার চৌধুরী। দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, মোবাইল ফোন হারিয়ে যাওয়ার বিষয়ে থানায় জিডির সূত্রধরে মোবাইল ফোন উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।