ঢাকাTuesday , 29 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ আটক-১


September 29, 2020 10:14 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ সাদিকুল ইসলাম (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ওই ব্যবসায়ী উপজেলার মৌতলা ইউনিয়নের মৌতলা গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১ টার দিকে থানার সহকারী উপ-পরিদর্শক শেখ জামাল হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার মৌতলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বাজার সংলগ্ন এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাদিকুল ইসলামকে আটক করা হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।