ঢাকাSunday , 27 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পানি নিষ্কাশনে ০৭ দিনের জন্য প্রাণ সায়র খালের বেড়ি-বাঁধ কাটার ঘোষণা দিলেন জেলা প্রশাসক


September 27, 2020 9:40 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা প্রাণ সায়র খালে বাঁধ দেওয়ায় জলাবদ্ধতায় পানি বন্দী সদরের লাবসা ইউনিয়নের মানুষের দুরবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। তিনি রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় লাবসা ইউনিয়নের দেবনগর গ্রামে যান। এ সময় লাবসা ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল আলীম জেলা প্রশাসকের কাছে অনুরোধ করে বলেন, জলাবদ্ধতা থেকে মুক্তির একটাই উপায় ১৫দিনের মত প্রাণ সায়র খালে দেওয়া বেড়ি বাঁধ কেটে দ্রæত পানি নিষ্কাশন করতে হবে। এই বাঁধ কাটা ছাড়া আর কোন উপায়ে ৪টি ইউনিয়নের এ পানি নিষ্কাশন সম্ভব নয়। এ সময় ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলীম লাবসা ইউনিয়নের জলাবদ্ধতায় পানি-বন্দী মানুষের দুরবস্থা জেলা প্রশাসককে ঘুরে ঘুরে দেখান। জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ‘সাতক্ষীরা সদরের ৪টি ইউনিয়নের পানি-বন্দী মানুষের পানি-বন্দী জীবন থেকে মুক্তির জন্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি স্যার আমাকে পাঠিয়েছেন আপনাদের মাঝে। খাল খনন জরুরী। কিন্তু সবার আগে আপনাদের এ পানি-বন্দী জীবন থেকে মুক্তি দেওয়া। আগামী ২৮ সেপ্টেম্বর সোমবার থেকে ৭দিনের জন্য পানি-বন্দী অসহায় মানুষের স্বার্থে প্রাণ সায়ের বাঁধ কেটে পানি নিষ্কাশন করা হবে। প্রয়োজন হলে পানি নিষ্কাশনের জন্য সময় বাড়ানোর আশ্বাস প্রদান করেন’। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, বল্লী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, লাবসা ইউনিয়নের ইউপি সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, ইউপি সদস্য কাজী মনিরুজ্জামান, ইউপি সদস্য জামির হোসেন, ইউপি সদস্য আরিজুল ইসলাম, ইউপি সদস্য আবু সাঈদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।