ঢাকাSaturday , 26 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর উপজেলা আ’লীগের পাল্টাপাল্টি কর্মসূচি: শহর জুড়ে উত্তেজনা


September 26, 2020 11:20 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আগামী ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের দুই গ্রæপের নেতৃবৃন্দ পাল্টা-পাল্টি কর্মসূচি দিয়েছে। একই সময়ে জেলা শিল্পকলা একাডেমিতে প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠান পালনের প্রস্তাবে দুই গ্রæপের এই কর্মসূচিকে কেন্দ্র করে শহর জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। জেলা ও উপজেলা আওয়ামী লীগের উচ্চপদস্থ নেতৃবৃন্দরা মনে করছেন, একই স্থানে দুই গ্রæপের পাল্টা-পাল্টি কর্মসূচিতে যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন জানান, ‘২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনের কর্মসূচি পালনে জেলা শিল্পকলা একাডেমি ব্যবহার করার জন্য সদর উপজেলা আওয়ামী লীগের এক গ্রæপের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম ও অপর গ্রæপের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ স্বক্ষরিত দুইটি আবেদন পেয়েছি। তারা একই সময় উল্লেখ করে একাডেমি ব্যবহারের আবেদন করেছেন। একই সময়ে দুই গ্রæপের পাল্টা-পাল্টি কর্মসূচির কারণে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আমি জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছি’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।