ঢাকাSaturday , 26 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্টে হোটেল শ্রমিক একাদশ চ্যাম্পিয়ন


September 26, 2020 9:17 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই শ্লোগানকে সামনে রেখে আর্জেন্টিনা বনাম ব্রাজিল সমর্থকদের মধ্যে মোটর শ্রমিক ফুটবল একাদশ ও হোটেল শ্রমিক ফুটবল একাদশের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত খেলায় হোটেল শ্রমিক ফুটবল একাদশ ১-গোলে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলায় নির্ধারিত সময়ের মধ্যে হোটেল শ্রমিক ফুটবল একাদশের খেলোয়াড়রা ১টি গোল দিয়ে মোটর শ্রমিক ফুটবল একাদশকে পরাজিত করে। সেরা গোল-কিপার মোটর শ্রমিক ফুটবল একাদশের জামশেরকে পুরস্কার দেয়া হয়েছে। খেলার ধারাভাষ্যে ছিলেন প্রভাষক শেখ শাহজাহান আলী শাহিন, রুস্তুম আলী ও জাহাঙ্গীর হোসেন। রেফারির দায়িত্বে ছিলেন সাজু হালদার। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি পুরস্কার দেয়া হয়। বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন কপাই সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, গালর্স পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলুসহ নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।