ঢাকাFriday , 25 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডিসি ইকো পার্কের উন্নয়ন কাজ পরিদর্শনে ইউএনও দেবাশীষ চৌধুরী


September 25, 2020 9:12 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : শহরের বাঁকাল ব্রিজ সংলগ্ন ‘ডিসি ইকো পার্ক’ এর উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে তিনি ডিসি ইকো পার্কের উন্নয়নে চলমান কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলেন, ‘ডিসি ইকো পার্কের উন্নয়ন কাজ চলছে। আশা করছি খুব শীঘ্রই এ পার্কটি দর্শনার্থীদের জন্য নান্দনিক করে তুলব’। তিনি আরও জানান, ‘দর্শনার্থীদের সুবিধার্থে পার্ক সংলগ্ন লেকের ধারে ভাসমান দোকান বরাদ্দ দেয়া হবে’। এছাড়াও পার্কের উন্নয়ন কাজ সম্পর্কে কর্মরত শ্রমিকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তিনি। এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সুপ্রভাত সাতক্ষীরার সাব-এডিটর মাজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।