ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের সহধর্মিণী নুরজাহান আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান। নুরজাহান আহমেদ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অনুমান বিকাল সাড়ে ৩টায় ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পরিবারের পক্ষ থেকে তিনি এক বিবৃতিতে এ শোক জ্ঞাপন করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
