ঢাকাThursday , 24 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা প্রেসক্লাবের নির্বাচন: ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল


September 24, 2020 10:06 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : দেবহাটা প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১৩টি পদের বিপরীতে ১৭ জন প্রার্থীর মধ্যে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উৎসবমুখর পরিবেশে দেবহাটা প্রেসক্লাব ভবনে উপস্থিত হয়ে রিটার্নিং অফিসার সরকারী খানবাহাদুর আহছানউল্লা কলেজের সাবেক অধ্যক্ষ আনিসুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। উল্লেখ্য, আহŸায়ক কমিটি ঘোষিত নির্বাচনি তফশিল মোতাবেক ২৫ সেপ্টেম্বর প্রার্থীদের দাখিলকৃত মনোনয়ন পত্র প্রত্যাহারের সুযোগ রয়েছে। ওই দিনই আহŸায়ক কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাই বাছাই এবং ২৬ সেপ্টেম্বর প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন। সর্বশেষ ১লা অক্টোবর উৎসব মুখর পরিবেশে প্রেসক্লাব ভবনে কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।