ঢাকাThursday , 24 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় লিগ্যাল এইডের দ্বি-মাসিক সভা


September 24, 2020 9:56 pm
Link Copied!

খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরা ইউনিয়নের অসচ্ছল বিচার প্রার্থীদের ন্যায় বিচার পাওয়ার লক্ষ্যে লিগ্যাল এইড খাজরা ইউনিয়ন কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে খাজরা ইউনিয়ন পরিষদ হলরুমে উত্তম মন্ডলের সঞ্চলনায় ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির আয়োজনে, উত্তরণ কমিউনিটি লিগ্যাল এইড সার্ভিসেস ইন দ্য সাউথ ওয়েস্ট অফ বাংলাদেশ (সিএলএএসএসবিডি) প্রকল্পের সহযোগিতায় এবং যুক্তরাজ্য সরকারের সহায়তায় খাজরা ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভায় সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান জালাল মোড়ল। এ সময় দেবহাটা উপজেলা লিগ্যাল এইডের প্রোগ্রামার মেহেদী হাসান, নজরুল ইসলাম, ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্য নুরুল ইসলাম, আনারুল ইসলাম, ফয়সাল গাজী, রাশেদুল ইসলাম, আল-মামুন, আনিছুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ সরকার অসহায় ও দরিদ্র জনসাধারণের জন্য সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান, দেওয়ানি, ফৌজদারি ও পারিবারিক মামলায় এই সহায়তা দেয়া হয় মর্মে বিস্তর আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।